আগামী বিশ্বকাপ ক্রিকেটের তিন আয়োজকের এক দেশ বাংলাদেশ। আয়োজনের ব্যাপক প্রস্তুতির ডামাঢোলে মাঠের প্রতিনিধিত্বের প্রস্তুতিটাতে এতদিন ছিল ঢিলেঢালা ভাব। অবশেষে তা কাটতে শুরু করেছে। প্রকাশ্যে আসছে দল নিয়ে প্রস্তুতির আয়োজনগুলোর কথা। চলতি মাসের শেষ সপ্তাহে সভায় বসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা। সে সভায়ই চূড়ান্ত হবে ২০১১ সালের বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দলের প্রস্তুতি...
বিস্তারিত »
খেলার পাতা
গা ঝাড়া দিয়ে উঠছে বিসিবি
গ্গ্নাসগোতে বৃষ্টিভেজা একদিন
ক্রিকেট নয়, গতকাল স্কটল্যান্ডের টিটউডের গ্গ্নাসগোতে ইলশেগুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে মজায় মজায় ফুটবল খেলল মাশরাফিরা। আম্পায়াররা দু-দু’বার ছাতা মাথায় মাঠে এসেও জানিয়ে দেন ‘আজ কোনো ক্রিকেট নয়’। স্কটল্যান্ডের সঙ্গে নির্ধারিত এ ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার পর ছুটির মেজাজে দিনটি কাটিয়েছে বাংলাদেশিরা। স্কটল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে খেলা দেখতে আসা প্রবাসী বাংলাদেশিরা খেলা না দেখেই ফিরে...
বিস্তারিত »
অবসর ভেঙে ফিরছেন মোহাম্মদ ইউসুফ
পাকিস্তান ক্রিকেট বলে কথা। কখন কি হচ্ছে বা হতে যাচ্ছে তার কোনো ঠিক-ঠিকানা নেই। বলা নেই কথা নেই হঠাৎ করে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন শহিদ আফ্রিদি। যেমনটি দাঁড়িয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। দায়িত্ব থেকে সরে দাঁড়ানো যেমন কোনো ঘটনা নয়, অবসর থেকে ফিরে আসাটাও তেমন কোনো ঘটনা নয়। অবসর থেকে ফিরে আসার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক...
বিস্তারিত »
দলবদলের যত নাটক
দলবদল নিয়ে এখন কিছুটা উত্তাল বিশ্ব ফুটবল। দলকে শক্তিশালী করতে নামি খেলোয়াড়দের দলে ভেড়ানোর চেষ্টা করে যাচ্ছে প্রায় সব দল। এরই মাঝে দলবদলে ব্যর্থ কিছু খেলোয়াড়ের কথা এখানে তুলে ধরা হচ্ছে। তবে সবই পুরনো ঘটনা। যারা দলবদল করতে চেয়েছিলেন, সবকিছু চূড়ান্তও হয়েছিল, তারপর তারা দলবদল করতে পারেননি। এমন কিছু ঘটনা এখানে তুলে ধরা হলো_...
বিস্তারিত »
ব্রাজিলে মেসি
বিশ্বকাপ শেষ হওয়ার আগেই নিজের বিশ্বকাপ শেষ করে দেশে ফিরতে হয়ে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। বিশ্বকাপ চলাকালীন বান্ধবীকে নিয়ে ব্রাজিলের রিওডি জেনিরোর বিচে ঘুরতে দেখা গেছে মেসিকে। এবার আর ঘোরাঘুরি নয়, বল পায়ে আবারও মাঠে নেমেছেন তিনি। তবে কোনো আন্তর্জাতিক ম্যাচে নয়, চ্যারিটি ম্যাচের জন্য দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রাজিলে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন এই তারকা...
বিস্তারিত »
পন্টিং লর্ডস-লজ্জার শেষ কোথায়?
সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে ধরা হয় স্টিভ ওয়াহকে। আর সাফল্যের দিক থেকে স্টিভ ওয়াহকেও পেছনে ফেলেছেন বর্তমান অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং। স্টিভ তার ক্যারিয়ারে কখনোই ভারতের মাটি থেকে টেস্ট সিরিজ জিততে পারেননি। কিংবদন্তির অধিনায়ক স্টিভ ওয়াহর সারাজীবনের আরেক দুঃখ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্যারিয়ারে কখনোই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পাননি তিনি। কিন্তু স্টিভের এ...
বিস্তারিত »
বিশ্বকাপে সুশ্রী একাদশ
হ ফ্যাবিও ক্যানাভারো (ইতালি) : বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ফুটবলারদের একজন ছিলেন ৩৬ বছর বয়সী ফ্যাবিও ক্যানাভারো। ফুটবল ইতিহাসে একমাত্র ডিফেন্ডার, যিনি ফিফা ফুটবলার অব দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন। এছাড়া বেশি বয়সে ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা ফুটবলারও তিনি। বয়স বেশি হলেও এবারের বিশ্বকাপে সবচেয়ে আকর্ষণীয় ফুটবলার ছিলেন তিনি। হ ফার্নান্দো টোরেস (স্পেন) : হাঁটুর...
বিস্তারিত »
লাল সমুদ্রের মাঝে বিজয়ীরা
হুডখোলা গাড়িতে বিশ্বকাপ নিয়ে নগরভ্রমণ করতে কেমন লাগে? বছর কয়েক আগে ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্যানাভারোর কাছে তার গল্প শুনেছিলেন ক্যাসিয়াস। গতকাল ক্যানাভারোর সেই রোমের গল্পকেও ছাপিয়ে গেল ক্যাসিয়াসের মাদ্রিদ বাস্তবতা। দেড় লাখ সমর্থকদের আবেগ আর ভালোবাসায় ভিজে সবার সঙ্গেই গলা মেলালেন ভিয়ারা ‘ভিভা এসপানা…।’ স্পেনের লাল-সোনালি পতাকা হাতে সমর্থকদের ঢল সকাল থেকেই রাজার বাড়ির...
বিস্তারিত »
সুয়ারেজ নায়ক না খলনায়ক
বিশ্বকাপের নায়ক আর খলনায়ক নির্বাচন করতে গিয়ে মহা বিপত্তিটা দেখা দেয় লুইস সুয়ারেজের বেলায়। উরুগুয়ের এ স্ট্রাইকারকে কোন দিকে রাখবেন আপনি? কোয়ার্টার ফাইনালে ঘানার স্ট্রাইকার ডোমেনিক আদিয়ার শট গোলপোস্টের ভেতরে দাঁড়িয়ে হাত দিয়ে থামিয়ে দলকে নিশ্চিত গোল থেকে বাঁচিয়েছেন। রেফারি ঘানার পক্ষে পেনাল্টি দিয়েছিলেন আর সুয়ারেজকে দেখিয়েছেন লাল কার্ড। ঘানার আসামোয়া গায়ান পেনাল্টি মিস...
বিস্তারিত »
ত্রুক্রয়েফের কাছে ডাচ ফুটবল
ফাইনালে হ্যাটট্রিক হারের লজ্জায় ডুবেছে হল্যান্ড। বারবার ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করার হতাশা ডাচদের নিয়তি যেন নির্দিষ্ট। তবে সবে শেষ হওয়া বিশ্বকাপের আগ পর্যন্ত সুন্দর ফুটবলের গর্বটা অন্তত তাদের ছিল। ২০১০ বিশ্বকাপে সেই গর্বও হারাল হল্যান্ড। স্পেনের বিপক্ষে ফাইনালে খেলার বদলে উৎকট শরীর প্রদর্শনীতে নামে ডাচ ফুটবলাররা। এক লাল কার্ড ও ১৩ হলুদ কার্ডের...
বিস্তারিত »
ম্যারাডোনা ভালো আছেন
বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন ছিল দিয়েগো ম্যারাডোনার। কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নিতে হয় ম্যারাডোনার দলকে। আবেগী ম্যারাডোনার পক্ষে এই আঘাত সহ্য করা কঠিন হবে কি-না তা নিয়ে অনেকেই সন্দিহান হয়ে পড়েছিলেন। অনেকের আশঙ্কা ছিল ম্যারাডোনা হয়তো আবার মাদককে বেছে নেবেন! কিন্তু এসবের কিছুই হয়নি। বিশ্বকাপ থেকে বিদায়ে হতাশা হয়েছেন, কষ্ট...
বিস্তারিত »
টার্গেট ২০১৪
‘তোমাদের ধন্যবাদ, বিশ্বের সব স্প্যানিয়ার্ডকে তোমরা আজ গর্বিত করেছ। অতীত জেনারেশনে যারা চেষ্টা করেও কাপ জিততে পারেনি, তাদের হয়েই তোমরা এবার তা পেরেছ। বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছ। সেই সঙ্গে একটি দায়িত্বও মাথায় তুলে নিয়েছ। সারাবিশ্ব স্পেনের সুন্দর ফুটবল দেখেছে। তারা আশা করছে, এ ধারাবাহিকতা স্পেন যেন ধরে রাখে। বিশ্বচ্যাম্পিয়ন যেন চ্যাম্পিয়ন হয়েই...
বিস্তারিত »
ডাচ রূপকথার দুঃখী রাজকুমার
পূর্ণতার প্রাপ্তিতে ভেসে যাওয়ার কথা ছিল। অথচ শেষটা হলো শূন্যতার হাহাকারে। না বিশ্বকাপ, না গোল্ডেন বল, না গোল্ডেন বুট_কিছুই জেতা হলো না। তাই তো ডাচ রূপকথার দুঃখী রাজকুমার হয়েই থাকতে হলো ওয়েসলি স্নাইডারকে। তিলে তিলে গড়ে তোলা স্বপ্নসৌধ ভেঙে খানখান হয়ে গেছে শেষ বাঁশিতে। রাগ-ক্ষোভ-ক্রোধের মানবীয় প্রতিক্রিয়ার বিস্ফোরণে স্নাইডার ছুটে গিয়েছিলেন রেফারির দিকে। তর্কাতর্কি-হৈচৈ...
বিস্তারিত »
গোল্ডেন গ্লোভ জিতে ক্যাসিয়াসের জবাব
ক্রীড়া প্রতিবেদক : একমাত্র ব্যতিক্রম অলিভার কান। এ ছাড়া সর্বশেষ চার আসরে তিনবারই সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লোভ’ বিজয়ী বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য। এর মধ্যে ইকার ক্যাসিয়াসের কৃতিত্ব একটু বেশিই। ‘৮২-তে দিনো জফের পর প্রথম গোলরক্ষক হিসেবে দলকে শিরোপা জয়ে নেতৃত্ব দিলেন তিনি। একসঙ্গে এত কিছুর অর্জনে ক্যাসিয়াস রীতিমতো বিহ্বল, আবেগাপ্লুত। অথচ এই...
বিস্তারিত »
অসাধারণ ফুটবলার, অসাধারণ মানুষ
ওয়েইন রুনি ঘোষণা করলেন, বিশ্বের সেরা ফুটবলারের নাম আন্দ্রেস ইনিয়েস্তা। ২০০৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর। মেসি আছেন, রোনালদো আছেন, জাভি আছেন। তবু। ডন ব্যালন ম্যাগাজিন গত দুই বছরের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় হিসেবে কয়েক মাস আগে ঘোষণা করেছে আন্দ্রেস ইনিয়েস্তার নাম। মেসি আছেন, রোনালদো আছেন, জাভি আছেন। তবু। কাজেই সেই লোকটি যদি হন বিশ্বকাপ...
বিস্তারিত »
বছরজুড়ে উৎসব চান নাদাল
দিন, মাস, বছর, যুগ_একে একে পেরিয়ে যাচ্ছিল সব। কিন্তু বিশ্বকাপ মানেই ছিল স্পেনের জন্য বেদনার কাব্য। কখনো কোয়ার্টার ফাইনাল, কখনো সেমিফাইনাল পর্যন্ত এসেই রণেভঙ্গ দিয়েছে স্প্যানিশরা। কিন্তু এবার জাভি-ইনিয়েস্তা-ভিয়ারা ছিল সত্যিই অদম্য। বিশ্বকাপের সোনার ট্রফিটা এবার উঠেছে তাঁদের হাতেই। রাফায়েল নাদালের হাতেও তো এক রকম উঠল। তিনিও যে জাতিতে স্প্যানিশ। এরই মধ্যে টেনিসের সবচেয়ে...
বিস্তারিত »
ভিভা এসপানা!
কল্পনায়ই একটা ছবি এঁকে নেওয়া যায়। দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্ন পূরণের আনন্দ যেমন হয় আর কি! না, দূরের মানুষের এই কল্পনাকেও হার মানিয়ে দিয়েছে স্পেনের প্রতিটি কোণের মানুষের উল্লাসধ্বনি আর উৎসবের রং-সমুদ্র। উৎসবের কেন্দ্র ছিল মাদ্রিদ। রবিবার ফাইনালের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সেখানে জড়ো হওয়া প্রায় আড়াই লাখ স্প্যানিয়ার্ডের আনন্দ-বিস্ফোরণ মুহূর্তেই ছড়িয়ে পড়ে...
বিস্তারিত »
আবার সেই স্বপ্নভঙ্গ
সকার সিটির সবুজে ক্লান্ত, পরাজিত সৈনিকের মতো মাথায় হাত দিয়ে বসে রোবেন-স্নাইডাররা। সুদূর আমস্টারডাম স্কয়ারেও সেই একই চিত্র। ডাচ সমর্থকদের কারো মাথায় হাত, চোখের কোণে শিরোপা-স্বপ্ন ভেঙে যাওয়ার জল চিকচিক করছে। কেউ মাটিতে শুয়ে পড়েছে, কেউবা একে অন্যেকে দিচ্ছে সান্ব্তনা। খণ্ড খণ্ড এই চিত্রগুলো যোগ করলে ওই একটাই ছবি, যাতে ফুটে উঠেছে তৃতীয়বারের মতো...
বিস্তারিত »
আক্ষেপ আছে, আনন্দও
একে একে দেউটি নেভার এই বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনাও বিদায় নিয়েছেন এক সময়। কিন্তু টুর্নামেন্ট আলো করে ছিলেন আরেক ডিয়েগো—ডিয়েগো ফোরলান। পরশু বিদায় নিয়েছেন তিনিও। কিন্তু শেষ মুহূর্তে ক্রসবারে শট লাগিয়ে যেন পুরো টুর্নামেন্টে নিজের ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার স্মৃতি উসকে দিয়ে রাখলেন। ফোরলানের গোলটি হলে ম্যাচে ৩-৩ সমতা হতো। স্থান নির্ধারণী প্রীতি ম্যাচটাতেও জমে...
বিস্তারিত »
বালাককে সমর্থন শোয়েনস্টাইগারের
জার্মানির বিশ্বকাপ অভিযান শেষে এখন বড় প্রশ্ন, অধিনায়কত্বের বাহুবন্ধনী থাকবে কার হাতে? তবে জার্মানির মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার প্রশ্নের কোনো যৌক্তিকতাই খুঁজে পাচ্ছেন না। তাঁর সাফ কথা, মাইকেল বালাকই থাকুন জার্মানির অধিনায়ক। জার্মানি দলের অধিনায়কত্ব নিয়ে বিতর্কটা তৈরি হয়েছে বিশ্বকাপে। নিয়মিত অধিনায়ক বালাক চোটের কারণে ছিটকে পড়ার পর নেতৃত্বের আর্মব্যান্ড দেওয়া হয়েছে ফিলিপ লামকে। স্পেনের...
বিস্তারিত »
রোনালদো ছিলেন, রোনালদো আছেন
নামটা বেশ বড় তাঁর—রোনালদো লুইস নাজারিও দে লিমা। তবে এত্ত বড় নামটা বলার দরকার নেই। রোনালদো বললেই সবার চোখের সামনে ভেসে ওঠে মুণ্ডিতমস্তক ব্রাজিলিয়ান স্ট্রাইকারের মুখ। আদর করে সবাই তাঁকে ডাকে ‘দ্য ফেনোমেনোন’ নামে। ফেনোমেনোন, যে শব্দটির আভিধানিক অর্থ প্রপঞ্চ। আরও সহজ করে বলতে গেলে মায়া ব ভ্রম ধরনের কিছু একটা হয়। আসলে ফেনোমেনোনকে...
বিস্তারিত »

