নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল সোমবার মাদারীপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালীর বেগমগঞ্জ ও ঝালকাঠির স্বরূপকাঠিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনতা। মাদারীপুর ও বেগমগঞ্জে বিক্ষোভকারীরা বাস-ট্রাক ভাংচুর করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে ৫ জন আহত হয়। পুলিশ এক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর : মাদারীপুর : মাদারীপুরে ভয়াবহ...
বিস্তারিত »
ঢাকার খবর
News of Dhaka
চার জেলায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ অবরোধ ভাংচুর
সিলেটে খুন ছিনতাই বাড়ছে
নগরীর আম্বরখানা এলাকা থেকে ৩ লাখ টাকা নিয়ে মেজর টিলার বাসায় ফিরছিলেন ব্যবসায়ী আজমান আহমদ। টিলাগড়ে সিলেট সরকারি কলেজের সামনে তার সিএনজি অটোরিকশা থামিয়ে ৫-৬ ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনা গত ৪ জুলাই দুপুরের। নগরীতে অস্ত্র ব্যবহার করে এ রকম অপরাধ ঘটছে অহরহ। এক-তৃতীয়াংশ খুনের ঘটনায়...
বিস্তারিত »
ভবনের দখল নিয়ে চবিতে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
চট্টগ্রামের লালখান বাজারের চানমারী রোডের ২২ কাঠার প্লটে নির্মিত একটি দোতলা ভবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাড়া নিয়েছিল ২০০২ সালে। কর্তৃপক্ষ ভবনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব হিসেবে ব্যবহার করছিল। ২০০৮ সালে চুক্তির মেয়াদ শেষ হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে চুক্তির মেয়াদ এ বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সম্প্রতি জমির মালিক সেখানে স্থাপনা নির্মাণ করতে গেলে বাধা...
বিস্তারিত »
বিউটিফুল বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপমহাদেশের প্রথম ফটোগ্রাফি রিয়েলিটি শো ‘লুমিক্স ক্লিক টু ফেইম’র আলোকচিত্রীদের তোলা আলোকচিত্র নিয়ে প্রকাশিত ‘বিউটিফুল বাংলাদেশ’ বইয়ের মোড়ক গত শনিবার উন্মোচন করেছেন। প্যানাসনিক জাপানের অ্যাসোসিয়েট ডিরেক্টর মাসারু মারুও এ উপলক্ষে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানাসনিক সিঙ্গাপুরের এমডি পল অং, এসিআই...
বিস্তারিত »
ডিসিসির একশ’ গাড়ি সিএনজিতে রূপান্তরে বড় বাধা চালকরা
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এবং গাড়িচালকদের আপত্তি ও বিরোধিতার কারণে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে পাওয়া ১শ’ অত্যাধুনিক কনটেইনার ট্রাক সিএনজিতে রূপান্তর থমকে আছে। নগরীর বর্জ্য পরিবহনের জন্য জাইকা ট্রাকগুলো দিয়েছে। জাইকার শর্ত অনুযায়ী ডিজেলচালিত ট্রাকগুলো পরিবেশবান্ধব করতে সিএনজিতে রূপান্তর করতে হবে। তবে কর্মচারী ও গাড়িচালকদের যুক্তি; সিএনজিতে রূপান্তর করা হলে...
বিস্তারিত »
প্রধানমন্ত্রী ২৩ জুলাই খুলনা যাচ্ছেন
আইলাদুর্গত কয়রা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে তার কাছে খুলনার উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরার উদ্যোগ নিয়েছে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ। স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জুলাই সাতক্ষীরা জেলার শ্যামনগর ও খুলনার কয়রা উপজেলায় আইলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে গৃহনির্মাণ বাবদ অনুদান দেওয়ার কার্যক্রম উদ্বোধন...
বিস্তারিত »
যৌন নিপীড়নের তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকবৃন্দ’ ব্যানারে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৩ দফা দাবি পেশ করেছেন। দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ সমাবেশ থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা। শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে যৌন নিপীড়নের ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ, নিপীড়নবিরোধী সেলের পুনর্গঠন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষক কর্তৃক...
বিস্তারিত »
দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি তিন মাসেও
সমুদ্র পরিবহন অধিদফতরের পরিচালক আলমগীর খান ও প্রসিকিউটিং অফিসার (প্রসিকিউটর) পারভীন সুলতানার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি (শৃঙ্খলা ও আপিল) অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ তিন মাসেও বাস্তবায়ন হয়নি। দায়িত্ব পালনে গাফিলতি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা লঙ্ঘন ও হাইকোর্টের রুলের জবাব দিতে কালক্ষেপণের অভিযোগে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গত ১১ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ে এ সুপারিশ করেছিল। বিএনপি-জামায়াত...
বিস্তারিত »
সংবিধান সংশোধন করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান সংশোধন করা হবে। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী এ কাজ করা হবে। এ লক্ষ্যে দু-এক দিনের মধ্যেই একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। এ কমিটি আলোচনা করে ঠিক করবে কীভাবে সংবিধানের সংশোধনী আনা হবে। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবনে...
বিস্তারিত »
যুদ্ধাপরাধী রুখতে মুক্তিযুদ্ধের সব শক্তিকে এক হওয়ার আহ্বান
ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধী ও মৌলবাদী শক্তি তাদের অপকর্ম আড়াল করার জন্য ধর্মের আশ্রয় নিয়ে রাজনীতি করেছিল। এদের রুখতে মুক্তিযুদ্ধের সব শক্তিকে এক হতে হবে। চারদলীয় জোট যেন ভবিষ্যতে ক্ষমতায় আসতে না পারে সে জন্য মুক্তিযুদ্ধের সব শক্তিকে এক হয়ে কাজ করতে হবে। আজ শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের বিচার...
বিস্তারিত »
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বাতিল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কর্মকর্তা নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬০টি পদের জন্য ৬২৮ জন এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণগোপাল দত্ত প্রথম আলোকে বলেন, পরীক্ষা কক্ষে বিশৃঙ্খলা ও একাধিক অনিয়মের কারণে এ পরীক্ষা বাতিল করা হলো। পরে এ পরীক্ষা নেওয়া হবে।
বিস্তারিত »
নরসিংদীতে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
নরসিংদীতে দুটি পৃথক জায়গায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের ইয়াসিন (৮), মুন্নী (১০), রাবেয়া (৮) এবং সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের আবদুল্লাহ (৩)। নিহতের পরিবারের সদস্যরা জানায়, মুন্নী, ইয়াসিন, রাবেয়া বেলা দেড়টার দিকে কাউকে কিছু না বলে...
বিস্তারিত »
পশ্চিম জুরাইনে গৃহবধূর লাশ উদ্ধার
পশ্চিম জুরাইনে ভাড়া বাসা থেকে সোনিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সোনিয়ার স্বামী নাসিরউদ্দিন তাঁকে শ্বাস রোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঘরে বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। সোনিয়ার ভগ্নিপতি আবুল হাশেম জানান,...
বিস্তারিত »
বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল’মালিকবান্ধব’ বনাম ‘শিক্ষাবান্ধব’
সদ্য পাস হওয়া আলোচিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল ২০১০ নিয়ে শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শিক্ষাবিদসহ খোদ শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কোনো কর্মকর্তা বলছেন, মালিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিলটি করা হয়েছে। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা দাবি করছেন, বিলটি ‘শিক্ষাবান্ধব’ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম গতকাল সোমবার কালের কণ্ঠকে বলেন, ‘কাগজে...
বিস্তারিত »
সংহতি সমাবেশে আমার দেশ পুনঃপ্রকাশের দাবি
দৈনিক আমার দেশ’ পুনঃপ্রকাশের ব্যবস্থা করা এবং এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়েছেন গণমাধ্যম সম্পাদক, বুদ্ধিজীবী ও পেশাজীবীরা। তাঁরা বলেছেন, গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নিয়ে অতীতে কোনো সরকারের ইতিহাস সুখকর হয়নি। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সোমবার সকালে ‘আমার দেশ পুনঃপ্রকাশ ও সম্পাদক মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম কমিটি’ সংহতি সমাবেশের আয়োজন করে। এতে সভাপতি...
বিস্তারিত »
ওএসডি থেকেই অবসরে গেলেন মজিদ
৩০ বছর সরকারি চাকরি করলাম। কিন্তু আজ বিদায়ের সময় নিজের কোনো অফিস নেই। দীর্ঘ চাকরিজীবনে অনেককে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছি। আজ আমাকে বিদায় জানানোর কেউ নেই। কারো কাছ থেকে যে বিদায় নেব, তেমন কেউও নেই।’ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে অবসর প্রস্তুতি ছুটিতে যাওয়ার প্রাক্কালে রবিবার এভাবেই কালের কণ্ঠের কাছে নিজের অনুভূতি প্রকাশ করলেন জাতীয়...
বিস্তারিত »
ড. মুহাম্মদ ইব্রাহীম চেয়ারম্যান পুনর্নির্বাচিত
ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গত শনিবার এনজিও ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচনে জাতীয় কার্যনির্বাহী বোর্ডের চেয়ার পদে সিএমইএসের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইব্রাহীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ডরপ-এর নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান, রিক-এর পরিচালক আবুল হাসিব খান ভাইস চেয়ার এবং ব্র্যাক-এর পরিচালক অর্থ এস এন কৈরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নির্বাচিত অন্য সদস্যরা হচ্ছেন_এস...
বিস্তারিত »
এ বছরই দেশে উদ্ভাবন হবে তিন জাতের ধান
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (আইআরআরআই_ইরি) ৫০ বছর পূর্তি আজ মঙ্গলবার। দিবসটি উপলক্ষে কৃষি মন্ত্রণালয় ও ইরির উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্কশপ ও দুই দিনব্যাপী ধানমেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক এ তথ্য জানান। আনোয়ার...
বিস্তারিত »
মেয়রের কোটা বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) দোকান বরাদ্দের ক্ষেত্রে মেয়রের ২৫ শতাংশ কোটা বাতিলের সুপারিশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রোববার কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে ডিসিসি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে কমিটির সদস্যরা মন্তব্য করেন। খবর সংশ্লিষ্ট সূত্রের। এর আগে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে দোকান বরাদ্দের ব্যাপারে ডিসিসির কাছে...
বিস্তারিত »
বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে বক্তারা জনসংখ্যা সমস্যা মোকাবিলায় সামাজিক আন্দোলন প্রয়োজন
দেশে দারিদ্র্য, অপুষ্টি, স্বাস্থ্যসেবায় সংকটের মতো সমস্যার অন্যতম কারণ অধিক জনসংখ্যা। জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীদের সঙ্গে হাত মেলাতে হবে সমাজের সব শ্রেণী-পেশার মানুষের। সমস্যা মোকাবিলায় গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। গতকাল রোব-বার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও জাতিসংঘ...
বিস্তারিত »
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘জামায়াতপন্থী’ সেই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আখ্যায়িত ‘জামায়াতপন্থী’ শিক্ষক মো. বখতিয়ার রানাকে এক মাসের বাধ্যতামূলক ছুটি দিয়েছে প্রশাসন। গতকাল রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ। জানা যায়, গত মে মাসে এক বৈঠকে ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনের সহাবস্থান দাবি করে গণতন্ত্রচর্চার আহ্বান জানালে ওই শিক্ষককে ছাত্রলীগের কর্মীরা লাঞ্ছিত করেন। তাঁরা ওই...
বিস্তারিত »

