নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল সোমবার মাদারীপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালীর বেগমগঞ্জ ও ঝালকাঠির স্বরূপকাঠিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনতা। মাদারীপুর ও বেগমগঞ্জে বিক্ষোভকারীরা বাস-ট্রাক ভাংচুর করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে ৫ জন আহত হয়। পুলিশ এক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর : মাদারীপুর : মাদারীপুরে ভয়াবহ...
বিস্তারিত »
দেশ ও জনপদ
News about Bangladesh
চার জেলায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ অবরোধ ভাংচুর
সিলেটে খুন ছিনতাই বাড়ছে
নগরীর আম্বরখানা এলাকা থেকে ৩ লাখ টাকা নিয়ে মেজর টিলার বাসায় ফিরছিলেন ব্যবসায়ী আজমান আহমদ। টিলাগড়ে সিলেট সরকারি কলেজের সামনে তার সিএনজি অটোরিকশা থামিয়ে ৫-৬ ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনা গত ৪ জুলাই দুপুরের। নগরীতে অস্ত্র ব্যবহার করে এ রকম অপরাধ ঘটছে অহরহ। এক-তৃতীয়াংশ খুনের ঘটনায়...
বিস্তারিত »
ভবনের দখল নিয়ে চবিতে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
চট্টগ্রামের লালখান বাজারের চানমারী রোডের ২২ কাঠার প্লটে নির্মিত একটি দোতলা ভবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাড়া নিয়েছিল ২০০২ সালে। কর্তৃপক্ষ ভবনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব হিসেবে ব্যবহার করছিল। ২০০৮ সালে চুক্তির মেয়াদ শেষ হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে চুক্তির মেয়াদ এ বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সম্প্রতি জমির মালিক সেখানে স্থাপনা নির্মাণ করতে গেলে বাধা...
বিস্তারিত »
বিউটিফুল বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপমহাদেশের প্রথম ফটোগ্রাফি রিয়েলিটি শো ‘লুমিক্স ক্লিক টু ফেইম’র আলোকচিত্রীদের তোলা আলোকচিত্র নিয়ে প্রকাশিত ‘বিউটিফুল বাংলাদেশ’ বইয়ের মোড়ক গত শনিবার উন্মোচন করেছেন। প্যানাসনিক জাপানের অ্যাসোসিয়েট ডিরেক্টর মাসারু মারুও এ উপলক্ষে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানাসনিক সিঙ্গাপুরের এমডি পল অং, এসিআই...
বিস্তারিত »
ডিসিসির একশ’ গাড়ি সিএনজিতে রূপান্তরে বড় বাধা চালকরা
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এবং গাড়িচালকদের আপত্তি ও বিরোধিতার কারণে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে পাওয়া ১শ’ অত্যাধুনিক কনটেইনার ট্রাক সিএনজিতে রূপান্তর থমকে আছে। নগরীর বর্জ্য পরিবহনের জন্য জাইকা ট্রাকগুলো দিয়েছে। জাইকার শর্ত অনুযায়ী ডিজেলচালিত ট্রাকগুলো পরিবেশবান্ধব করতে সিএনজিতে রূপান্তর করতে হবে। তবে কর্মচারী ও গাড়িচালকদের যুক্তি; সিএনজিতে রূপান্তর করা হলে...
বিস্তারিত »
প্রধানমন্ত্রী ২৩ জুলাই খুলনা যাচ্ছেন
আইলাদুর্গত কয়রা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে তার কাছে খুলনার উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরার উদ্যোগ নিয়েছে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ। স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জুলাই সাতক্ষীরা জেলার শ্যামনগর ও খুলনার কয়রা উপজেলায় আইলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে গৃহনির্মাণ বাবদ অনুদান দেওয়ার কার্যক্রম উদ্বোধন...
বিস্তারিত »
যৌন নিপীড়নের তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকবৃন্দ’ ব্যানারে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৩ দফা দাবি পেশ করেছেন। দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ সমাবেশ থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা। শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে যৌন নিপীড়নের ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ, নিপীড়নবিরোধী সেলের পুনর্গঠন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষক কর্তৃক...
বিস্তারিত »
দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি তিন মাসেও
সমুদ্র পরিবহন অধিদফতরের পরিচালক আলমগীর খান ও প্রসিকিউটিং অফিসার (প্রসিকিউটর) পারভীন সুলতানার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি (শৃঙ্খলা ও আপিল) অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ তিন মাসেও বাস্তবায়ন হয়নি। দায়িত্ব পালনে গাফিলতি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা লঙ্ঘন ও হাইকোর্টের রুলের জবাব দিতে কালক্ষেপণের অভিযোগে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গত ১১ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ে এ সুপারিশ করেছিল। বিএনপি-জামায়াত...
বিস্তারিত »
সংবিধান সংশোধন করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান সংশোধন করা হবে। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী এ কাজ করা হবে। এ লক্ষ্যে দু-এক দিনের মধ্যেই একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। এ কমিটি আলোচনা করে ঠিক করবে কীভাবে সংবিধানের সংশোধনী আনা হবে। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবনে...
বিস্তারিত »
যুদ্ধাপরাধী রুখতে মুক্তিযুদ্ধের সব শক্তিকে এক হওয়ার আহ্বান
ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধী ও মৌলবাদী শক্তি তাদের অপকর্ম আড়াল করার জন্য ধর্মের আশ্রয় নিয়ে রাজনীতি করেছিল। এদের রুখতে মুক্তিযুদ্ধের সব শক্তিকে এক হতে হবে। চারদলীয় জোট যেন ভবিষ্যতে ক্ষমতায় আসতে না পারে সে জন্য মুক্তিযুদ্ধের সব শক্তিকে এক হয়ে কাজ করতে হবে। আজ শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের বিচার...
বিস্তারিত »
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বাতিল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কর্মকর্তা নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬০টি পদের জন্য ৬২৮ জন এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণগোপাল দত্ত প্রথম আলোকে বলেন, পরীক্ষা কক্ষে বিশৃঙ্খলা ও একাধিক অনিয়মের কারণে এ পরীক্ষা বাতিল করা হলো। পরে এ পরীক্ষা নেওয়া হবে।
বিস্তারিত »
বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিপূরণের দাবিতে ১৯ জুলাই কয়লাখনি ঘেরাও
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’ ১৯ জুলাই কয়লাখনি ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে। ৪৮৬ একর ফসলি জমির শস্য ক্ষতিপূরণ, দুই হাজার ৬০০ ঘরবাড়ি, ছয়টি মিল-চাতাল ফাটল ও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের চাকরির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে। খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্তরা অযৌক্তিক কিছু দাবিসংবলিত একটি...
বিস্তারিত »
নরসিংদীতে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
নরসিংদীতে দুটি পৃথক জায়গায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের ইয়াসিন (৮), মুন্নী (১০), রাবেয়া (৮) এবং সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের আবদুল্লাহ (৩)। নিহতের পরিবারের সদস্যরা জানায়, মুন্নী, ইয়াসিন, রাবেয়া বেলা দেড়টার দিকে কাউকে কিছু না বলে...
বিস্তারিত »
পশ্চিম জুরাইনে গৃহবধূর লাশ উদ্ধার
পশ্চিম জুরাইনে ভাড়া বাসা থেকে সোনিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সোনিয়ার স্বামী নাসিরউদ্দিন তাঁকে শ্বাস রোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঘরে বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। সোনিয়ার ভগ্নিপতি আবুল হাশেম জানান,...
বিস্তারিত »
কামারুজ্জামান ও কাদের মোল্লার দুই ছেলেসহ সাতজনকে আটক
জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লার দুই ছেলেসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ (বুধবার) বিকালে মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে থেকে আটক জামায়াতদের রিমান্ড শুনানির সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়। এরা হলেন- কামারুজ্জামানের ছেলে মো. হাসান ইমাম, কাদের মোল্লার ছেলে হাসান জামিল, দুই জামাতা জহিরুল ইসলাম ও মহিবুল্লাহ এবং জামায়াত...
বিস্তারিত »
একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার আইনগতভাবে সম্পন্ন করতে হবে: এলান ডানকান
একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করে আইনগতভাবে সম্পন্ন করতে হবে উল্লেখ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা প্রতিমন্ত্রী এলান ডানকান বলেছেন, বিচারের প্রক্রিয়াকে কোনোভাবেই রাজনৈতিকভাবে বিবেচনা করলে চলবে না। এলান ডানকান দুই দিনের বাংলাদেশ সফরে এসে একাত্তরের মানবতার বিরুদ্ধে বিচারের বিষয়ে আজ (বুধবার) বিকেলে গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের কাছে এ অভিমত তুলে...
বিস্তারিত »
রংপুর বিভাগীয় কমিশনারের দায়িত্ব গ্রহণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে রংপুর সফরে নতুন বিভাগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। গতকাল মঙ্গলবার বিভাগীয় কমিশনার হিসেবে যোগদানের পর জসিম উদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার জসিম বলেন, ‘সকাল থেকেই কাজ শুরু করেছি। প্রথমেই রাজশাহী বিভাগে চিঠি দিয়েছি কাগজপত্র বুঝিয়ে দেওয়ার জন্য।’ তিনি বলেন, তার প্রথম কাজ হবে খাদ্য নিরাপত্তা, ডিজিটাল বাংলাদেশ...
বিস্তারিত »
কক্সবাজারে পাহাড়ি ঢলে ৫ জনের মৃত্যু
অতিবৃষ্টিতে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে কক্সবাজার জেলার ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। কক্সবাজারের বিভিন্ন এলাকায় ঢলের পানিতে ভেসে গিয়ে পাঁচ জন মারা গেছেন। তাদের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়। পাহাড়ি এলাকায় গত কয়েক দিন ভারী বর্ষণ হওয়ায় মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড় থেকে নেমে আসা...
বিস্তারিত »
সুরঞ্জিতের জনসভায় গ্রেনেড হামলা মামলার বিচার শুরু
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপির সুনামগঞ্জের দিরাইয়ের জনসভায় গ্রেনেড হামলা মামলার বিচারকাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহবুব-উল ইসলামের আদালতে এ বিচারকাজ শুরু হয়। এ সময় মামলার সাত আসামির মধ্যে হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ ছয় জন উপস্থিত ছিলেন। মামলার মোট ৬৩ সাক্ষীর মধ্যে গতকাল...
বিস্তারিত »
এইচএসসির ফল প্রকাশ কাল
২০১০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। দেশের ১০টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন গত সোমবার সমকালকে জানান, ‘৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১৮ জুলাই ৬০ দিন পূর্ণ হবে। আমরা এবার ৫৭ দিনের মাথায়...
বিস্তারিত »
‘কাগজ-কলমেই সীমাবদ্ধ কেডিএ মাস্টারপ্ল্যান
ঢাকঢোল পিটিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা মহানগরীর পরিকল্পিত উন্নয়ন ত্বরান্বিত করতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নেওয়া মহাপরিকল্পনা (মাস্টারপল্গ্যান) কাগজ-কলমেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। ২০০১ সাল থেকে ১০ বছরের জন্য এ মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল। চলতি বছরের ডিসেম্বরে এ মহাপরিকল্পনার মেয়াদ শেষ হলেও খোদ কেডিএ জানে না ওই মহাপরিকল্পনা থেকে নগরবাসী কতটুকু উপকৃত হয়েছেন। কেডিএ সূত্রে...
বিস্তারিত »

