বেসক্যাম্পে ফিরে মুসা ইব্রাহীমের প্রথম সাক্ষাত্কার এভারেস্টের চূড়ায় সূর্যের আলো, কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ভাগ্যক্রমে শেরপারা টের পায়, আমার অক্সিজেন মাস্কের নলে একটা ছোট্ট ছিদ্র। ছিদ্র মেরামত করার পর আবার আমি শ্বাস নিতে পারি, অক্সিজেন আমাকে বাঁচিয়ে তোলে ‘মিটুন দা, আমি বেঁচে আছি।’ প্রথম কথা ছিল এটাই। বাংলাদেশকে, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে...
বিস্তারিত »
বিনোদন
entertainment news from Bangladesh
এভারেস্টে উড়িয়েছি দেশের পতাকা
সাত দৃশ্যে সাতটি চরিত্র
একটি নাটকে মাত্র সাতটি দৃশ্যে অভিনয় করেছেন তিশা। আর এই সাতটি দৃশ্যে তিনি অভিনয় করেছেন সাতটি চরিত্রে। নাটকের নাম আমার চ। ভিনগ্রহ থেকে আসা একটি মেয়েকে নিয়ে নাটকের গল্প। অন্য গ্রহের এই মেয়েটি নায়কের সামনে একেক সময় একেক রূপে এসে হাজির হয়। চরিত্রগুলো হলো—তোতলামির সমস্যা, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে, খুবই আধুনিক ও ধনী বাবার মেয়ে,...
বিস্তারিত »
ক থো প ক থ ন র্যাম্প মডেলিংয়ের জগৎ এখনো টানে
চ্যানেল আইতে আজ বিকেলে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফ্যাশন। এটি লিখেছেন মোস্তফা সৌদ। পরিচালনা করেছেন শাহেদ। কথা হলো তাঁর সঙ্গে। ‘ফ্যাশন’ আপনার পরিচালিত প্রথম ধারাবাহিক? না, প্রথমটি হলো ঘুমন্ত অধ্যায়। ১৩ পর্বের ধারাবাহিক। পুরোটাই গোয়েন্দা গল্প নিয়ে। ওটার তিন পর্বের কাজ বাকি আছে। নাটকটির প্রচার এখনো শুরু হয়নি। এর আগেই চ্যানেল আই থেকে ফ্যাশন...
বিস্তারিত »
আইনি জটিলতায় ‘কাইটস’
মুক্তির আগেই আইনি জটিলতায় পড়ল রাকেশ রোশনের কাইটস। ছবিটি আগামী সপ্তাহে মুক্তি পাওয়ার কথা। কিন্তু বিহারের এক আদালতের নির্দেশের কারণে ছবির মুক্তির দিন পিছিয়ে যেতে পারে। সম্প্রতি ছবিটির বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতে মামলা ঠুকেছেন সানবিম হোল্ডিংসের লক্ষ্মী প্রসাদ। আদালত রাকেশ রোশন ও হ্যাপি আওয়ারস এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষকে ২৪ মে হাজির হওয়ার নির্দেশ...
বিস্তারিত »
দিতি এবার পরিচালক
দিতি অভিনয় করছেন প্রায় দুই যুগ। সেই অভিজ্ঞতাকে এবার ক্যামেরার পেছন থেকে কাজে লাগাতে চাইছেন তিনি। হ্যাঁ, প্রথমবারের মতো নাটক পরিচালনা করতে যাচ্ছেন দিতি। নাটকের নাম ব্রেকিং নিউজ। জানা গেছে, নাটকে দিতি অভিনয়ও করবেন। অন্যান্য চরিত্রে কাজ করবেন প্রভা, অপূর্ব, সাবেরী আলম ও আল মামুন। নাটক পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে দিতি বললেন, ‘প্রায়...
বিস্তারিত »
ঢাকায় আবার ফরাসি নাট্যোৎসব
ঢাকায় ফরাসি আন্তর্জাতিক নাট্যোৎসব প্রথম আয়োজন করা হয় ২০০৮ সালে। পরের বছর দ্বিতীয়টি। এবার তৃতীয় আয়োজনে থাকছে ছয়জন ফরাসি নাট্যকারের সাতটি নাটক। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সপ্তাহব্যাপী এই উৎসব শুরু হবে ১৫ মে। আয়োজন করেছে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ। আলিয়ঁস ফ্রঁসেজের প্রোগ্রাম অফিসার কাজী আবদুল্লাহ আল মুক্তাদির জানান, এই উত্সবে থাকছে জঁ পল সার্তের...
বিস্তারিত »
সময় সচেতন অক্ষয়
শাহরুখ খান ও আমির খানের মতো বাঘা বাঘা তারকা ‘কম, কিন্তু ভালো ছবি’—এ নীতিতে বিশ্বাস করেন। কিন্তু অক্ষয়ের যেন উল্টো রথ। একের পর এক ছবিতে অভিনয় করেই চলেছেন। গত বছর শাহরুখ ও আমির খানের একটি করে ছবি মুক্তি পেয়েছে। সেখানে অক্ষয় কুমার একাই পাঁচ-পাঁচটি ছবিতে অভিনয় করেছেন। তাঁর কাছে সময়ের মূল্য সবচেয়ে বেশি। যতটা...
বিস্তারিত »
কাসাবকে নিয়ে ছবি
মুম্বাইয়ের উচ্চ আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন তাঁকে। কারাগারে পাকিস্তানি নাগরিক আজমল কাসাব এখন মৃত্যুর প্রহর গুনছেন। এদিকে কাসাবের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই মুক্তি পেতে যাচ্ছে তাঁকে নিয়ে নির্মিত ছবি অশোক চক্র। পরিচালক আগেভাগেই জানিয়ে দিয়েছেন, বাস্তবের মতো তাঁর ছবিতেও মৃত্যুদণ্ড বরণ করে নিতে হবে কাসাবকে। এই ছবিতে ২২ বছর বয়সী কাসাবের চরিত্রে অভিনয় করেছেন রাজন...
বিস্তারিত »
‘থ্রি ইডিয়টস’ নকল!
থ্রি ইডিয়টস ছবির বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গত রোববার ছবিটির প্রযোজক বিধু বিনোদ চোপরাকে এ-সংক্রান্ত একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। দ্য ফোর্থ ইডিয়ট নামের একটি অ্যানিমেশন ছবির আদলে বানানো হয়েছে থ্রি ইডিয়টস ছবিটি। অ্যানিমেশনটির প্রযোজক ও পরিচালক বিশ্বরূপ রায় চৌধুরী বলেছেন, তাঁর অ্যানিমেশনের মূল ভাবনা নকল করে বানানো হয়েছে থ্রি ইডিয়টস। ছবিটির...
বিস্তারিত »
টনি পুরস্কারের মনোনয়ন ঘোষণা
চলতি বছরের মার্কিন টনি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ অভিনেতা জুড ল ও অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোনস। মঞ্চনাটক হ্যামলেট-এ অভিনয়ের জন্য জুড ল এই মনোনয়ন পেলেন। আরও মনোনয়ন পেয়েছেন আলফ্রেড মলিনা (রেড) ও ডেনজেল ওয়াশিংটন (ফেন্সেস)। জেটা-জোনস এ লিটল নাইট মিউজিক ছবির জন্য মনোনয়ন পেয়েছেন। ১৩ জুন নিউইয়র্কের রেডিও সিটি মিউজিক হলে বিজয়ীর নাম ঘোষণা...
বিস্তারিত »
‘মা, তোমাকে ভালোবাসি’ কখনো মুখে বলা হয়নি
চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চন্দ্রমগ্ন। এটি রচনা করেছেন বিপাশা হায়াত, পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। কথা হলো বিপাশা হায়াতের সঙ্গে। আজ তো মা দিবস। আজকের দিনটিতে কী করবেন? আগে কিন্তু এসব দিন নিয়ে ভাবতাম না। পাঁচ-ছয় বছর ধরে এই দিনগুলোর কথা জানতে পারছি। মাকে তো সবাই ভালোবাসি। কিন্তু ‘মা, তোমাকে ভালোবাসি’—এ...
বিস্তারিত »
স্টান্টম্যান নয় অপূর্ব নিজেই
হেলিকপ্টার থেকে বোমা ফেলা হচ্ছে। নিচে শুধু আগুন আর আগুন। সেই আগুনের মধ্য দিয়ে মোটরসাইকেল নিয়ে ছুটে আসছেন কেউ একজন। স্টান্টম্যান? না, অপূর্ব! কমলাপুর কন্টেইনার ডিপোতে গতকাল শনিবার দুপুরে এমনি একটি দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। বললেন, ‘শুরুতে কথা হয়েছিল কোনো একজন স্টান্টম্যান আমার হয়ে এই দৃশ্যটি করবেন। কিন্তু পরে জানা গেল, স্পেশাল ইফেক্টের...
বিস্তারিত »
ত্রিমাত্রিক ‘ম্যান ইন ব্ল্যাক’
ম্যান ইন ব্ল্যাক ছবির তিন নম্বর পর্বটা ত্রিমাত্রিক রূপে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। এরই মধ্যে বৈজ্ঞানিক কাহিনিনির্ভর এই ছবির তৃতীয় পর্বে তাঁর অভিনয় করার খবরটা নিশ্চিত করেছেন উইল স্মিথ। তবে কথাবার্তা এখনো পাকা হয়নি ছবির আরেক ‘এজেন্ট’ টমি লি জোন্সের সঙ্গে। ছবির ভয়ংকর ভিনগ্রহবাসীর সঙ্গে লড়াই করা দুই এজেন্টের একজন হিসেবে অভিনয় করেছেন টমি...
বিস্তারিত »
প্রেম করার সময় নেই
স্বয়ং শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে অভিষেক তাঁর। সামনে পাতিয়ালা হাউস ছবিতে আসছেন আরেক বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে। আনুশকা শর্মার অভিনয় জীবনের শুরুটা ভালোই যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে গুজবও পিছু নিয়েছে তাঁর। শহীদ কাপুরের সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়া চলছে আনুশকার। আনুশকা অবশ্য তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সে গুজব। ‘প্রেম করার সময়ই নেই...
বিস্তারিত »
এবার টিভির অনুষ্ঠান উপস্থাপনা করব
এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটকআষাঢ়ে গল্প। এটি লিখেছেন দেবাশীষ কাকন, পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। নাটকে অভিনয় করছেন মোশাররফ করিম। কথা হলো তাঁর সঙ্গে। কী করছেন? রেদোয়ান রনির এফএনএফ নাটকের কাজ করছি। মিরপুরে। নাটকটির এখন কী খবর? পরিচালক তাঁর গল্পটি বলে দেন। এরপর সংলাপ তৈরি ও বলা থেকে শুরু করে অভিনয়—সবকিছুই নিজেদের করতে...
বিস্তারিত »
কফি হাউসে মান্না দে
‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ গানের শিল্পী মান্না দে বছর দুয়েক আগে প্রথম আলোকে বলেছিলেন, তাঁর কখনো কফি হাউসে যাওয়া হয়নি। কারণ সে সুযোগটা তিনি পাননি। কলকাতার বাইরেই থেকেছেন জীবনের বেশির ভাগ সময়। এবার তিনি কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউসে এক আড্ডায় বসলেন। বাংলা নববর্ষ উপলক্ষে একটি বহুজাতিক প্রতিষ্ঠান রোববার এই আড্ডার...
বিস্তারিত »
প্রসঙ্গ: ভারতীয় চলচ্চিত্র আমদানি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে শিল্পী ও কলাকুশলীদের বৈঠক
আমদানি নীতিমালার আওতায় দেশে ভারতীয় চলচ্চিত্র আনার অনুমতি না দেওয়ার জন্য বাণিজ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা। গতকাল মঙ্গলবার সকালে চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীদের একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে দেখা করেন। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে রক্ষা করার জন্য ভারতীয় চলচ্চিত্র আনার অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। চলচ্চিত্র প্রতিনিধিদলে ছিলেন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সহসভাপতি খসরু,...
বিস্তারিত »
‘ওয়ারিশ’ ছবির শুটিং ২৮ মে
সালাহউদ্দিন লাভলু তাঁর ওয়ারিশ ছবির শুটিং শুরু করছেন ২৮ মে। লাভলু বললেন, ‘শুরুতে ছবির কাজ হবে ঢাকায়, অফিসের ভেতরের কিছু দৃশ্যে। এরপর চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে কাজ করব। তখন টানা শুটিং চলবে।’ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের লোকেশন চূড়ান্ত করে গতকাল মঙ্গলবার ঢাকায় ফিরেছেন লাভলু। বললেন, ‘লোকেশনগুলো চমৎকার।’ ঢাকায় কাজ...
বিস্তারিত »
হূদয় খানের সুরে গাইবেন আনিলা
আনিলা অথবা হূদয় খান। শ্রোতাদের মনে ঝড় তোলার জন্য এ দুই তারকার একজনই যথেষ্ট। আর দুইয়ে মিলে যদি জুটি হয়, তাহলে তো রীতিমতো ধুন্ধুমার কাণ্ড! সেটাই এবার ঘটতে চলেছে অনিকেত আলাম পরিচালিত শেষ নায়ক ছবিতে। জানা গেছে, ছবিতে প্রথমবারের মতো হূদয় খানের সুরে গাইবেন আনিলা। আনিলা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় এসেছেন।...
বিস্তারিত »
মেরিলিন মনরো কারিনা?
মেরিলিন মনরোর জীবন নিয়ে ছবি করবেন মধুর ভান্ডারকর। মেরিলিন মনরোর ভূমিকায় থাকছেন কে? এ নিয়ে জল্পনা-কল্পনা চলেছে অনেক। সম্ভাব্য মেরিলিন মনরো হিসেবে সবচেয়ে বেশি শোনা গেছে কারিনা কাপুরের নাম। এ নিয়ে আর বেশি কথা বাড়ানোর সুযোগ দিতে চান না পরিচালক মধুর। জানিয়েছেন, কারিনাকে নেওয়ার ব্যাপারেই বেশি আগ্রহী তিনি। কিন্তু এখন পর্যন্ত পাকা কথা দেননি...
বিস্তারিত »
ফের আড্ডাবাজি
তারকাদের সঙ্গে খোশগল্প করে টিভি সেটের সামনে দর্শকদের মশগুল করে রাখার মতো একটি অনুষ্ঠান হচ্ছে কফি উইথ করণ। বলিউডের বাঘা বাঘা তারকাকে আমন্ত্রণ জানানো হতো ওই অনুষ্ঠানে। গুণী নির্মাতা করণ জোহর টিভি ক্যামেরার সামনে তারকাদের জীবন-যাপন, ভালো লাগা-মন্দ লাগা, বন্ধুত্ব, প্রেম নিয়ে খোলামেলা আলাপচারিতায় মেতে উঠতেন। এর আগে করণের সঙ্গে শাহরুখ খান, কাজল, রানী...
বিস্তারিত »

