ব্রাজিলে মেসি
বিশ্বকাপ শেষ হওয়ার আগেই নিজের বিশ্বকাপ শেষ করে দেশে ফিরতে হয়ে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। বিশ্বকাপ চলাকালীন বান্ধবীকে নিয়ে ব্রাজিলের রিওডি জেনিরোর বিচে ঘুরতে দেখা গেছে মেসিকে। এবার আর ঘোরাঘুরি নয়, বল পায়ে আবারও মাঠে নেমেছেন তিনি। তবে কোনো আন্তর্জাতিক ম্যাচে নয়, চ্যারিটি ম্যাচের জন্য দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রাজিলে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। স্থানীয় এবং আন্তর্জাতিক মানের কয়েকজন ফুটবলারকে নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল একাদশের হয়ে খেলেন তিনি। মেসির দলে ছিলেন ডেকো এবং সাবেক টিমমেট ক্যারেকা। বাকি বিশ্বের এই দলটি খেলেছিল ব্রাজিলের একটি দলের বিপক্ষে। যে দলে ছিলেন কলম্বিয়ার রিকন এবং ব্রাজিলের এমারসন। ১০ মিনিটের জন্য খেলা বন্ধ করে দেন মেসি। কারণ দ্বিতীয়ার্ধের শুরুতে মেসির একটি গোল অফসাইডের অজুহাতে বাতিল করে দেন রেফারি। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। চ্যারিটি ম্যাচ থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে পিছিয়ে পড়া দরিদ্র শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং খেলাধুলার উন্নয়নের জন্য

