প্রধানমন্ত্রী ২৩ জুলাই খুলনা যাচ্ছেন

July 20, 2010
By admin

আইলাদুর্গত কয়রা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে তার কাছে খুলনার উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরার উদ্যোগ নিয়েছে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ।
স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জুলাই সাতক্ষীরা জেলার শ্যামনগর ও খুলনার কয়রা উপজেলায় আইলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে গৃহনির্মাণ বাবদ অনুদান দেওয়ার কার্যক্রম উদ্বোধন ও স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সাতক্ষীরা জেলার চৌদ্দরসি সেতুরও উদ্বোধন করবেন। কয়রা উপজেলার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে। তবে মহাজোট সরকারের আমলে এই প্রথম শেখ হাসিনার খুলনা সফর হলেও দলীয় কোনো কর্মসূচি থাকছে না। খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর সরকারি কর্মসূচি সফল করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ সমকালকে বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে দলীয় কোনো কর্মসূচি থাকছে না। স্থানীয় আওয়ামী লীগ অবহেলিত খুলনার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার কাছে অন্যান্য দাবি-দাওয়াও তুলে ধরবেন।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পূর্ণাঙ্গ বাস্তবায়ন; নিউজপ্রিন্ট মিল, টেক্সটাইল মিল, দৌলতপুর জুট মিল ও পিপলস জুট মিলসহ বন্ধ থাকা মিল কারখানা চালু; বিমানবন্দর নির্মাণ কাজ শুরু করার দাবি জানানো হবে। এছাড়া পাইপলাইনে দ্রুত গ্যাস সরবরাহ, মংলা বন্দর ও ইপিজেডকে গতিশীল করা, ওয়াসাকে কার্যকর করা, দ্রুত আধুনিক রেলস্টেশন নির্মাণ, সুন্দরবনকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা, আইটি ভিলেজ স্থাপনসহ এ অঞ্চলের সার্বিক উন্নয়নের দাবি বাস্তবায়নের অনুরোধ জানানো হবে।

Leave a Reply

আপনি কোন দিনের সংবাদ পড়বেন?

July 2010
M T W T F S S
« Jun    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Computer Tricks in Banglanews365.com

You Know? Bnaglanews365.com is Established a Brand New section in Here. Please Go To Computer Tricks Section. And see the Difference. Banglanews365 always Try to make something Difference… Banglanews365 Team.