চার জেলায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ অবরোধ ভাংচুর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল সোমবার মাদারীপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালীর বেগমগঞ্জ ও ঝালকাঠির স্বরূপকাঠিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনতা। মাদারীপুর ও বেগমগঞ্জে বিক্ষোভকারীরা বাস-ট্রাক ভাংচুর করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে ৫ জন আহত হয়। পুলিশ এক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
মাদারীপুর : মাদারীপুরে ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মাদারীপুর বণিক সমিতি সকাল ১১টা থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করে। দু’শতাধিক দোকান মালিক-কর্মচারীরা মিছিল নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে তা প হয়। পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গেলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ৫-৬টি বাস-ট্রাক ও মোটরসাইকেল ভাংচুর করে। এ সময় বিক্ষোভকারী ও সড়ক পরিবহন শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ আসালত খান নামের এক ব্যবসায়ীকে আটক করে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলাম ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে বলে অভিযোগ করেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূইয়া। আটক ব্যবসায়ীর মুক্তি এবং এএসপি নাহিদুল ইসলামের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বণিক সমিতি।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় বিদ্যুতের গ্রিড সাব-স্টেশন দ্রুত চালুর দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা ওই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে জেলার সব ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, বিদ্যুতের ঘন ঘন অসহনীয় লোডশেডিংয়ের ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়া চরম বিঘি্নত হচ্ছে।
ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানায় আচলাবস্থার সৃষ্টি হয়েছে।
বেগমগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুতের দাবিতে চার ঘণ্টা সড়ক অবরোধ করেছে পলল্গী বিদ্যুতের গ্রাহক ও ব্যবসায়ীরা। উত্তেজিত জনতা কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় ৫ জন আহত হয়। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই অবরোধ কর্মসূচি চলে। অবরোধকারীরা লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনী জাতীয় মহাসড়কের উপজেলার বাংলাবাজার, আমিনবাজার ও পলোয়ানপুল এলাকায় ভিন্নভাবে সড়ক অবরোধ করে। এ সময় শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকা পড়ে।
স্বরূপকাঠি : স্বরূপকাঠিতে পলল্গীবিদ্যুৎ সমিতির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ও বিদ্যুৎ পাওয়ার দাবিতে বিদ্যুৎ গ্রাহকরা মানববন্ধন করেছে। সকালে জগন্নাথকাঠি বন্দরের ইউনিয়ন পরিষদ চত্বরে ওই মানব করা হয়। দুইশ’ মানুষ ওই মানবববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

