গ্গ্নাসগোতে বৃষ্টিভেজা একদিন

July 20, 2010
By admin

ক্রিকেট নয়, গতকাল স্কটল্যান্ডের টিটউডের গ্গ্নাসগোতে ইলশেগুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে মজায় মজায় ফুটবল খেলল মাশরাফিরা। আম্পায়াররা দু-দু’বার ছাতা মাথায় মাঠে এসেও জানিয়ে দেন ‘আজ কোনো ক্রিকেট নয়’। স্কটল্যান্ডের সঙ্গে নির্ধারিত এ ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার পর ছুটির মেজাজে দিনটি কাটিয়েছে বাংলাদেশিরা। স্কটল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে খেলা দেখতে আসা প্রবাসী বাংলাদেশিরা খেলা না দেখেই ফিরে গেছেন। অবশ্য তাদের একটি আবদার রেখেছেন ক্রিকেটাররা। সবাই মিলে প্রবাসীদের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন। আজ একই মাঠে একই সময়ে হল্যান্ডের বিপক্ষে খেলতে নামার কথা বাংলাদেশের। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজও বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে স্কটল্যান্ড সফরের ক্রিকেটীয় দিনটি। ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় বাংলাদেশিদের থেকেও বেশি মর্মাহত হয়েছেন স্কটিশরা। কেননা সারা বছর একটি টেস্ট দলের সঙ্গে খেলার জন্য মুখিয়ে থাকে তারা। সেখানে হাতের কাছে বাংলাদেশিদের পেয়েও তাদের বসে থেকেই দিন কাটাতে হলো। এ ম্যাচ ঘিরে স্কটল্যান্ডের প্রস্তুতিও ছিল বেশ। দলের দুই ক্রিকেটার কাই কোয়েতজার ও যশ ডেভি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ফেলে দেশে ফিরে এসেছেন। দলকে শক্তিশালী করতে স্কটিশ দলে আবার ফিরিয়ে আনা হয়েছিল সাবেক অধিনায়ক গ্যাভিন হ্যামিল্টনকে। অথচ আয়োজনের ষোলকলা পূর্ণ করে বৃষ্টির কাছে বন্দি হয়ে থাকতে হলো স্কটিশদের।
আজ অবশ্য স্কটিশরা চেয়ে থাকবেন ডাচদের দিকে। বিশ্বকাপ ফুটবলের রানার্সআপ হওয়া দেশ ক্রিকেট খেলতে নামবে বাংলাদেশের বিপক্ষে। তবে ফুটবল ময়দানের মতো ক্রিকেট ময়দান অতটা চেনা নয় ডাচদের কাছে। ক্রিকেট মাঠে আজ বাংলাদেশই ফুটবলের হল্যান্ড। এবারের বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে পড়েছে হল্যান্ড। তার আগে আজকের এ ম্যাচটিই হবে ডাচদের দেখে নেওয়ার একান্ত সুযোগ। আজ তাই গ্গ্নাসগোর আকাশে কোনো বৃষ্টি নয়, আকাশে রোদ দেখতে চান সব বাংলাদেশি।

Leave a Reply

আপনি কোন দিনের সংবাদ পড়বেন?

July 2010
M T W T F S S
« Jun    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Computer Tricks in Banglanews365.com

You Know? Bnaglanews365.com is Established a Brand New section in Here. Please Go To Computer Tricks Section. And see the Difference. Banglanews365 always Try to make something Difference… Banglanews365 Team.