গা ঝাড়া দিয়ে উঠছে বিসিবি

July 20, 2010
By admin

আগামী বিশ্বকাপ ক্রিকেটের তিন আয়োজকের এক দেশ বাংলাদেশ। আয়োজনের ব্যাপক প্রস্তুতির ডামাঢোলে মাঠের প্রতিনিধিত্বের প্রস্তুতিটাতে এতদিন ছিল ঢিলেঢালা ভাব। অবশেষে তা কাটতে শুরু করেছে। প্রকাশ্যে আসছে দল নিয়ে প্রস্তুতির আয়োজনগুলোর কথা। চলতি মাসের শেষ সপ্তাহে সভায় বসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা। সে সভায়ই চূড়ান্ত হবে ২০১১ সালের বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দলের প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় করণীয়। বিসিবি সূত্রে জানা গেছে, জাতীয় স্বার্থের কথা বিবেচনায় নিয়ে ঢাকা লীগের ক্লাবগুলোর কাছে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য সহযোগিতা চাওয়া হবে। তার আগে বাংলাদেশ দল ইংল্যান্ড থেকে ফিরে এলেই ঘোষণা করা হবে ২০ থেকে ২৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। সত্যিকার অর্থে সে সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। এছাড়াও বিশ্বকাপ ঘিরে বিসিবির থাকছে নানা প্রস্তুতি, নানা পরিকল্পনা আর নানা আয়োজন। আর বিসিবির সেসব আয়োজনের কথা লিখেছেন সমকালের বিশেষ প্রতিনিধি রানা হাসান
হ বিশ্বকাপে বাংলাদেশ দলে নেতৃত্বে থাকছেন মাশরাফিই
বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন মাশরাফিই। ক্রিকেট অপারেশন্স কমিটির এমন সিদ্ধান্ত নাকি আগামী বোর্ড সভাতেই অনুমোদনের জন্য উপস্থাপিত হতে পারে বলে জানালেন বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র। এমনিতেই সাকিবের অধিনায়কত্ব নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছিল দল, বোর্ড_ সব জায়গাতেই। এর সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ঘটে যাওয়া আরও কিছু ঘটনায় সাকিববিরোধী আপত্তি আরও জোরালো হয়েছে। বিপরীতে অধিনায়কত্ব্ব ফিরে পাওয়ার পর দলের ভেতরে-বাইরে মাশরাফির গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে। এ মুহূর্তে তার কোনো বিকল্পও দেখছেন না বোর্ড সংশ্লিষ্টরা। সিদ্ধান্তটি তাই এক অর্থে চূড়ান্ত, মাশরাফিই থাকছেন বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশের অধিনায়ক। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময়ই তা জানিয়ে দেওয়ার ইচ্ছাও রয়েছে বোর্ডের।
হ ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোচ নিয়োগ
বিশ্বকাপে অংশ নেওয়া দলের উপযুক্ত একজন করে ফিল্ডিং-বোলিং-ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার সেসব পদের জন্য এরই মধ্যে আবেদনও করেছেন। কয়েকদিনের মধ্যে প্রাথমিক বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকা করা হবে। এরপর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। এই তিন বিশেষজ্ঞ কোচের নিয়োগ আগামী সেপ্টেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানানো হয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির পক্ষ থেকে। জাতীয় দলের ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং কোচের পাশাপাশি এসব প্রার্থীর মধ্য থেকে একজনকে নিয়োগ দেওয়া হবে বিসিবি-গ্রামীণফোন ক্রিকেট একাডেমীর প্রধান কোচ হিসেবে। তাকেও সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করতে হবে বলে জানিয়েছেন বিসিবির সূত্রটি।
হ বিশ্বকাপ দলের জন্য থাকবেন একজন সমন্বয়কারী
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগেই প্রধান সমন্বয়কারী হিসেবে একজনকে নিয়োগ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বিসিবি। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের যাবতীয় বিষয় দেখভালের পাশাপাশি স্কোয়াডের হয়ে তিনিই বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখবেন। প্রয়োজনী সব কাজ সুষ্ঠু-সফলভাবে করার দায়িত্বও থাকবে সেই প্রধান সমন্বয়কারীর।
হ ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সমন্বয়
সেপ্টেম্বরে নিউজিল্যান্ড, নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়ে আর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে। পাশাপাশি বর্ষপঞ্জি অনুসারে সেপ্টেম্বর-নভেম্বরজুড়ে থাকবে জাতীয় ক্রিকেট লীগের লংগার ভার্সন, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের টোয়েন্টি২০ ও লীগের ম্যাচ অনুষ্ঠিত হবে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। দলবদলের দিনক্ষণ সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে। এদিকে জাতীয় দলের কোচ জিমি সিডন্স চাইছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে জানুয়ারি থেকে বিশ্বকাপ স্কোয়াডের সব খেলোয়াড়কে নিয়ে নিরবচ্ছিন্ন প্রস্তুতি শুরু করতে। সে কারণেই বিসিবিও চাইছে আগেভাগে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসে একটি পথ বের করতে।
হ কোচ জিমি সিডন্সের পরামর্শ
বাংলাদেশ দল ইংল্যান্ড সফর শেষ করে দেশে ফিরলেই ক্রিকেট অপারেশন্স কমিটি আলোচনায় বসবে কোচ জিমি সিডন্সের সঙ্গে। ব্যাটিং-ফিল্ডিং-বোলিং কোচ নিয়োগে নেওয়া হবে তার পরামর্শ। বিশ্বকাপ স্কোয়াড গঠনের প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হবে তার সঙ্গে। প্রস্তুতি নিয়ে তার কাছে বিস্তারিত জানতে চাইবে বোর্ড। সিডন্সের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে চূড়ান্ত সব সিদ্বান্ত। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সিডন্সের সঙ্গে আলোচনার নেপথ্যের কারণ হলো, সিদ্ধান্ত নেওয়ার পর যেন কোনো রকম বির্তকের সৃষ্টি না হয়। এতে করে দলের বিশ্বকাপ প্রস্তুতি বিঘ্ন ঘটবে বলেই আগেভাগে সর্তক পদক্ষেপ বিসিবি….

Leave a Reply

আপনি কোন দিনের সংবাদ পড়বেন?

July 2010
M T W T F S S
« Jun    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Computer Tricks in Banglanews365.com

You Know? Bnaglanews365.com is Established a Brand New section in Here. Please Go To Computer Tricks Section. And see the Difference. Banglanews365 always Try to make something Difference… Banglanews365 Team.