অবসর ভেঙে ফিরছেন মোহাম্মদ ইউসুফ

July 20, 2010
By admin

পাকিস্তান ক্রিকেট বলে কথা। কখন কি হচ্ছে বা হতে যাচ্ছে তার কোনো ঠিক-ঠিকানা নেই। বলা নেই কথা নেই হঠাৎ করে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন শহিদ আফ্রিদি। যেমনটি দাঁড়িয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। দায়িত্ব থেকে সরে দাঁড়ানো যেমন কোনো ঘটনা নয়, অবসর থেকে ফিরে আসাটাও তেমন কোনো ঘটনা নয়। অবসর থেকে ফিরে আসার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। দেশের প্রয়োজন হলে ফিরবেন, এ কথা আগেই বলেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের মিডল অর্ডারের অন্যতম এ স্তম্ভ। দলের যখন প্রয়োজন হয়েছে তখনই ইউসুফ ফেরার ঘোষণা দিলেন। সাবেক অধিনায়ক ইউসুফ বলেন, জাতীয় দলের প্রয়োজনে যে কোনো সময় আমি ফিরতে প্রস্তুত। তবে দল যদি আমাকে প্রয়োজন মনে না করে তাহলে আমি অবসরেই থাকব। আমাকে যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি দেশের সেবা করতে প্রস্তুত। যদি বোর্ড আমাকে ডাকে তাহলে আমি দলে যোগ দেব।
দলের নতুন অধিনায়ক সালমান বাটের নেতৃত্বে খেলতে সমস্যা আছে কি-না এ বিষয়ে ইউসুফ বলেন, অধিনায়ক কে হবেন এটা বোর্ডের সিদ্ধান্ত। সবার উচিত এ সিদ্ধান্তকে সম্মান জানানো। তবে যে কোনো অধিনায়কের অধীন আমি খেলতে প্রস্তুত আছি। তাছাড়া কোনো অধিনায়কের নেতৃত্বে খেলতে আমার সমস্যা হয়নি।
এ বছর শেষ দিকে আরব আমিরাত সফরে ইউসুফ দলে ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু দলের বর্তমান পরিস্থিতিতে তাকে যে কোনো সময় দলে ফিরতে হতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মিডল অর্ডার ব্যাটসম্যানদের যাচ্ছেতাই অবস্থার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অন্যরকম চিন্তাভাবনা করতে হচ্ছে। প্রথম টেস্টে পাকিস্তান ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। একমাত্র সালমান বাট ছাড়া কোনো ব্যাটসম্যানই অস্ট্রেলিয়ার বোলিংয়ের জবাব দিতে পারেননি। ফলে প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানে গুঁড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস। অথচ বোলারদের চমৎকার বোলিংয়ে পাকিস্তান অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২৫৩ রানে বেঁধে রেখেছিল। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় কোনো চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ হয় পাকিস্তান। দুই ইনিংসে মাত্র দুটি হাফ সেঞ্চুরি ছিল পাকিস্তানের। আর দুটিই করেছিলেন সালমান বাট। এছাড়া প্রথম ইনিংসে শহিদ আফ্রিদির ৩১ বাদে সর্বোচ্চ রান
ছিল ১৬।

Leave a Reply

আপনি কোন দিনের সংবাদ পড়বেন?

July 2010
M T W T F S S
« Jun    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Computer Tricks in Banglanews365.com

You Know? Bnaglanews365.com is Established a Brand New section in Here. Please Go To Computer Tricks Section. And see the Difference. Banglanews365 always Try to make something Difference… Banglanews365 Team.